ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ট্রেনে অগ্নিসংযোগে জড়িতদের ছাড় দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর তেজগাঁওয়ে কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে নাশকতার উদ্দেশে
  • আপলোড সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:২০ সময়
  • আপডেট সময় : ১৯ ডিসেম্বর ২০২৩, দুপুর ৩:২০ সময়
ট্রেনে অগ্নিসংযোগে জড়িতদের ছাড় দেওয়া হবে না : ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর তেজগাঁওয়ে কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে নাশকতার উদ্দেশে যারা আগুন দিয়েছে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রেলে অগ্নিসংযোগের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) গিয়ে তিনি এ কথা বলেন।   

তিনি বলেন, আমি মনে করি যারা অবরোধ-হরতাল দিচ্ছে, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে নাশকতা করেছিল। গাজীপুরে রেলের লাইন কেটে ফেলা হয়েছিল এবং একজনকে হত্যা করা হয়েছে।  

রেল পুলিশ রয়েছে, তারা ট্রেনের মধ্যে থাকে। এরপরেও রেলে আগুন কীভাবে লাগলো- এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এটির তদন্ত চলছে। আমরা আহত একজনকে পেয়েছি যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার কাছে যতটুকু জানা গেছে, ট্রেনের ভেতর যারা ছিল তারাই আগুন দিয়েছে। তিনি দেখেছেন সিটের ভেতরে প্রথমে আগুন দেওয়া হয়েছে। সেই আগুন ধীরে ধীরে ছড়িয়ে ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। এ সময় যাত্রীরা যে যেদিকে পারে ছোটাছুটি করতে থাকে। কেউ জানালা দিয়ে কেউবা দরজা দিয়ে লাফিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। ঘটনার সময় ভোর থাকায় অনেক যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। একজন মা নাদিরা আক্তার পপি তিন বছরের শিশু সন্তানকে জড়িয়ে ধরে ছিলেন। মা ও সন্তান উভয়ই বাঁচার চেষ্টা করছিল। 

তিনি বলেন, মরদেহের পোস্টমর্টেম দরকার হবে না। কারণ প্রত্যক্ষভাবে জানা গেছে- তারা আগুন পুড়ে মারা গেছে। এটি যেহেতু রেলওয়ের বিষয় কমলাপুর রেলওয়ে থানায় এটির বিষয়ে মামলা হবে।  

তিনি আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই ছাড় পাবে না। অতীতেও ছাড় পায়নি। বাস-ট্রেনে জ্বালাও পোড়াওয়ের প্রত্যেকটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তারা স্বীকারোক্তি দিয়েছে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও রাজনীতি টিকিয়ে রাখার স্বার্থে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের