ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জমির মালিকানা নিয়ে জটিলতা যে কারণে ডেঙ্গু-হাম পরিস্থিতি উদ্বেগজনক সরবরাহে ঘাটতি, বাড়তি দামেও অনেক এলাকায় মিলছে না এলপিজি শেষ মুহূর্তের ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে সালমান শাহের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান বৃষ্টি মাথায় নিয়ে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলায় নিহত ১০, আহত অন্তত ৮০ চাকরিজীবনে যেভাবে ইসলাম চর্চা করবেন

সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার সকালে সিলেট এম এ
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
সিলেটে পৌঁছালো কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার সকালে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো এসে পৌঁছায়। গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত দুর্ঘটনায় প্রাণ হারান সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী। তারা হলেন গাছবাড়ী গ্রামের আব্দুল কাদির, মাঝতালুক গ্রামের মুস্তাক আহমেদ আফনান ও জুবায়ের আহমেদ, আগাতালুক গ্রামের জসিম উদ্দিন এবং আমরপুর গ্রামের জিবাল আহমেদ।


শ্রম কল্যাণ উইংয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মরদেহ কাতারের স্থানীয় সময় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে পাঠানো হয়। পরদিন মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। দূতাবাস জানিয়েছে, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় এবং বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মরদেহগুলো দেশে পাঠানোর সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।


স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মরদেহগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ ও ভারত মিলে নেবে, ‘আশা’ যুক্তরাষ্ট্রের