ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১০

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গ্লাইড বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার দিনভর
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১০

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গ্লাইড বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। সোমবার দিনভর চালানো এসব হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। দেশটির গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল দিনিপ্রো, জাপোরিঝঝিয়া ও খারকিভে হামলার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। দিনিপ্রোতে হামলায় অন্তত ৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ২৯ জন। এতে একটি শিক্ষাপ্রতিষ্ঠান, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


অন্যদিকে জাপোরিঝঝিয়ায় একটি যাত্রীবাহী মিনিবাস লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে ৩ জন নিহত হন। এ ঘটনায় ৭ বছর বয়সী এক শিশুসহ আরও ৮ জন আহত হয়েছেন। খারকিভে গ্লাইড বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ২৩ বছর বয়সী এক তরুণী। সেখানে আহত হয়েছেন অন্তত ১০ জন। হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।


তবে এসব হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুদ্ধ শুরুর পর থেকে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।


সূত্র: এনডিটিভি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে