ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন

পানামার বিপক্ষে ম্যাচে গোল করে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন অধিনায়ক হ্যারি কেইন। নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা এখন হ্যারি কেইন

পানামার বিপক্ষে ম্যাচে গোল করে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন অধিনায়ক হ্যারি কেইন। নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৬৭ মিনিটে গোল করে শুধু দলের জয়ই সহজ করেননি, গড়েছেন অনন্য এক রেকর্ডও। ম্যাচের ৬২ মিনিটে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর মাত্র পাঁচ মিনিট পর হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করে ইংলিশদের জয় আরও নিশ্চিত করেন।


এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসেছেন কেইন। এতদিন ১০ গোল নিয়ে শীর্ষে ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি ফরোয়ার্ড গ্যারি লিনেকার। পানামার বিপক্ষে গোল করে সেই রেকর্ড ভেঙে কেইনের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১-তে। চলমান আসরেও দুর্দান্ত ফর্মে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। পানামার বিপক্ষে নতুন গোল যোগ হওয়ায় এবারের বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩।


ইংল্যান্ডের হয়ে ধারাবাহিক সাফল্য ও গোল করার ক্ষমতা দিয়ে কেইন ইতোমধ্যেই দেশটির অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ড তার ক্যারিয়ারে যুক্ত করল আরও একটি গৌরবময় অধ্যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম