ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

আজ ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’

আজ ১৮ ডিসেম্বর সোমবার ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। দিবসটি উপলক্ষে সর্বোচ্চ আদালতের ইনার কোর্ট ইয়ার্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন
  • আপলোড সময় : ১৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৫৯ সময়
  • আপডেট সময় : ১৮ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৫৯ সময়
আজ ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ ছবি: সংগৃহীত
আজ ১৮ ডিসেম্বর সোমবার ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’।  দিবসটি উপলক্ষে সর্বোচ্চ আদালতের ইনার কোর্ট ইয়ার্ডে সুপ্রিম কোর্ট প্রশাসন আলোচনা সভার আয়োজন করেছে।  অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বিকেল ৩ টায় অনুষ্ঠানটি হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।
এদিকে দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আলোচনা সভার আয়োজন করেছে। সমিতির অডিটোরিয়ামে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা শুরু হয় বলে জানান সুপ্রিম কোর্ট বার সম্পাদক আবদুন নূর দুলাল।

২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। ওইদিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ফুলকোর্ট সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল (১৯৭২ সালের ১৮ ডিসেম্বর) সেই দিন ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হবে। ওই সিদ্ধান্তের পর থেকে প্রতিবছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করা হচ্ছে। এবার সপ্তম বারের মতো দিবসটি পালিত হচ্ছে । 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস