ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে তৈরি করা হয়নি: তুরস্ক বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল বিল পরিশোধ ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? মজুত খালি হওয়ার অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে পেন্টাগন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) রাতে চীনের
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:২৪ সময়
চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৩ জুন) রাতে চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।


নৈশভোজে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। তিনি আরও জানান, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সোমবার রাতে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।


সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি বেইজিংয়ের উদ্দেশ্যে বুলেট ট্রেনে যাত্রা করবেন এবং সেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া