ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

একাধিক সুযোগ নষ্ট করে ঘানার কাছে আটকে গেলো ইংল্যান্ড

বল দখল ও একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল ইংল্যান্ড। হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো তারকাদের
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
একাধিক সুযোগ নষ্ট করে ঘানার কাছে আটকে গেলো ইংল্যান্ড

বল দখল ও একের পর এক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণে ছিল ইংল্যান্ড। হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামের মতো তারকাদের নিয়ে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি ইংলিশরা। দুর্দান্ত রক্ষণভাগের কারণে প্রতিপক্ষ ঘানার প্রতিরোধে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। বোস্টনের স্টেডিয়ামে ‘এল’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। তবে ঘানার সংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় বারবার বাধা পায় তারা।


বিরতির পরও একই চিত্র দেখা যায়। ইংল্যান্ড একের পর এক আক্রমণ চালালেও গোল আদায় করতে ব্যর্থ হয়। ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার একটি শক্তিশালী শট দারুণভাবে ঠেকিয়ে দেন ঘানার গোলরক্ষক। ওই আক্রমণে বল একবার পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে হ্যারি কেইনের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়ে ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম