ঢাকা | |

বৈশ্বিক মন্দাতেও আয় বেড়েছে চট্টগ্রাম বন্দরের

বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি ও আন্তর্জাতিক বাণিজ্যে চাপ সত্ত্বেও বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় ও কন্টেইনার
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
বৈশ্বিক মন্দাতেও আয় বেড়েছে চট্টগ্রাম বন্দরের

বিশ্ব অর্থনীতির মন্দা পরিস্থিতি ও আন্তর্জাতিক বাণিজ্যে চাপ সত্ত্বেও বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় ও কন্টেইনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। একই সঙ্গে বেড়েছে বন্দরের সামগ্রিক সক্ষমতা ও সেবার মান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের তুলনায় দুই বছরে রাজস্ব উদ্বৃত্ত ৪৪ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি সময়ে বন্দরের আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৬ কোটি টাকার বেশি, যেখানে আগের বছরে আয় ছিল প্রায় ৪ হাজার ৯৫২ কোটি টাকা। একই সময়ে ব্যয় নিয়ন্ত্রণে রাখায় রাজস্ব উদ্বৃত্তও বৃদ্ধি পেয়েছে।


বন্দর সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে ধারাবাহিকভাবে আয় বাড়ার পাশাপাশি ব্যয় বৃদ্ধির হারও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এর ফলে রাজস্ব উদ্বৃত্ত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ২০২৫ সালে বন্দরের উদ্বৃত্ত ছিল ৩ হাজার ১৪২ কোটি টাকার বেশি, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। কন্টেইনার হ্যান্ডলিংয়েও নতুন রেকর্ড সৃষ্টি করেছে বন্দরটি। ২০২৫ সালে মোট ৩৪ লাখের বেশি কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। একই বছরে পণ্য পরিবহন ও কার্গো হ্যান্ডলিংয়েও দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখা গেছে।


এছাড়া জাহাজ চলাচলের ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে। আগের বছরের তুলনায় জাহাজ হ্যান্ডলিং প্রায় ১০ শতাংশের বেশি বেড়েছে। আধুনিক যন্ত্রপাতি সংযোজন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং ইয়ার্ড সক্ষমতা বৃদ্ধির ফলে বন্দরের অপারেশনাল দক্ষতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে, সেবার মান উন্নয়ন, অনলাইন কার্যক্রম চালু, ই-পেমেন্ট ব্যবস্থা এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধির কারণে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নতুন প্রকল্প বাস্তবায়নের ফলে ভবিষ্যতে বন্দরকে আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে।


বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, সমন্বিত ব্যবস্থাপনা, দক্ষ অপারেশন এবং অবকাঠামোগত উন্নয়নের ফলে জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে রাজস্ব আয় ও কন্টেইনার হ্যান্ডলিংয়ে। তার মতে, তৈরি পোশাকসহ রপ্তানি খাতের প্রবৃদ্ধি এবং আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধির ফলে বন্দরের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর