ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা। এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ম্যাচে প্রথম শিরোপার খোঁজে মাঠে নামছে বাংলাদেশ
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১:১ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১:১ সময়
যুব এশিয়া কাপের ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত
এশিয়া কাপের ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা। এশিয়ার শ্রেষ্ঠত্ব লড়াইয়ের ম্যাচে প্রথম শিরোপার খোঁজে মাঠে নামছে বাংলাদেশ ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। টস জিতে টাইগার যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আমিরাত অধিনায়ক আফজাল খান।

ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৪ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।

এবারের আগে একবারই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশের যুবারা। ২০১৯ আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের কাছে হেরে যায় টিম টাইগার্স। তবে এবার শিরোপা হাতছাড়া করতে চায় না ইয়াং টাইগার্সরা। অন্যদিকে, নিজেদের ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আমিরাত। যে কারণে শিরোপা হাতছাড়া করতে চায় না তারাও।

১৯৮৯ সালে বাংলাদেশে যুব এশিয়া কাপের অভিষেক আসর বসেছিল। প্রথম আসরেই শিরোপা জিতে নেয় ভারত। এরপর কেবল ২০১৭ আসরে শিরোপা হাতছাড়া করেছে টিম ইন্ডিয়ার যুবারা। সেবার ফাইনালে পাকিস্তানকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় আফগানিস্তান। এ ছাড়া প্রতি আসরেই একচ্ছত্র আধিপত্য ছিল ভারতের। রেকর্ড আটবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নিজেদের প্রথম শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ।

চলমান আসরের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালেও তাদের বিপক্ষে ফেবারিট হিসেবে খেলতে নামবে লাল-সবুজের দল।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা