ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মক্কা প্রতিরক্ষা চুক্তি ইরানের বিরুদ্ধে তৈরি করা হয়নি: তুরস্ক বাংলাদেশের সামনে ফাইনালের সমীকরণ, কোথায় দাঁড়িয়ে ভারত আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল বিল পরিশোধ ও রিচার্জে মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দিল্লিতে শেখ হাসিনা বিতর্ক: বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে? মজুত খালি হওয়ার অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে পেন্টাগন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে পরবর্তী ধাপে যোগ দিতে পারে মিসর একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে উড়িয়ে দেওয়ার’ হুমকি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তিন দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী তাজিয়া শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের
  • আপলোড সময় : ২৪ জুন ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২৪ জুন ২০২৬, সকাল ৯:৫০ সময়
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তিন দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী তাজিয়া শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের লালবাগ শাখা। শোভাযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্দিষ্ট সময়ের জন্য পুরান ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের লালবাগ শাখা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে তাজিয়া শোভাযাত্রা শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক রাত সাড়ে দশটা পর্যন্ত হোসাইনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া শোভাযাত্রার রুটে যানবাহন চলাচল সীমিত থাকবে। শোভাযাত্রাটি বকশীবাজার, উমেশ দত্ত সড়ক, চকবাজার, বেগমবাজার, নাজিমুদ্দিন সড়ক ও চাঁনখারপুল এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় ইমামবাড়ায় ফিরে আসবে।


এছাড়া আগামী ২৫ জুন রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত আরেকটি তাজিয়া শোভাযাত্রার কারণে হোসাইনি দালান, নাজিমুদ্দিন সড়ক, জেল রোড, চকবাজার ও বকশীবাজার এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। অন্যদিকে শুক্রবার সকাল ১০টা থেকে আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত প্রধান তাজিয়া শোভাযাত্রার সময় পুরান ঢাকা থেকে ধানমন্ডির কারবালা প্রান্ত পর্যন্ত বিস্তৃত রুটে বিশেষ ট্রাফিক ব্যবস্থা কার্যকর করা হবে। এ সময় লালবাগ, আজিমপুর, ঢাকা কলেজ এলাকা, বিজ্ঞান গবেষণাগার মোড়, ধানমন্ডি এবং সাত মসজিদ সড়কের বিভিন্ন অংশে যান চলাচলে সাময়িক পরিবর্তন আনা হবে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সদস্যদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া