ঢাকা | |

‘পবিত্র আশুরা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোকানুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ২:৪৭ সময়
‘পবিত্র আশুরা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে’

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোকানুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।


তিনি বলেন, এবার আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর বিভাগের আওতাধীন বিভিন্ন ইমামবাড়ার উদ্যোগে মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ থেকে ৭ মহররম পর্যন্ত ১০টি, ৮ মহররমে ১০টি, ৯ মহররমে ১৯টি এবং ১০ মহররমে ২৪টি মিছিল আয়োজন করা হবে। ডিএমপি কমিশনার জানান, প্রতিটি মিছিলের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবেন।


তিনি আরও বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা ও সাদা পোশাকের সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারি আরও জোরদার করা হবে। নিরাপত্তার স্বার্থে সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সড়কগুলোতে যান চলাচলে বিশেষ ব্যবস্থা ও ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। সম্ভাব্য যানজট এড়াতে রাজধানীবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহারের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর