ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

ক্যালকুলেটরে হিসাব করে কমিশন দাবি সরকারি কর্মকর্তার, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিআর, কাবিখা ও কাবিটা) বরাদ্দ থেকে ১৫ শতাংশ হারে কমিশন দাবির
  • আপলোড সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
  • আপডেট সময় : ২৩ জুন ২০২৬, দুপুর ১০:৩৫ সময়
ক্যালকুলেটরে হিসাব করে কমিশন দাবি সরকারি কর্মকর্তার, ভিডিও ভাইরাল

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (টিআর, কাবিখা ও কাবিটা) বরাদ্দ থেকে ১৫ শতাংশ হারে কমিশন দাবির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়ের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


ভিডিওতে দেখা যায়, তার কার্যালয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্রকল্প সভাপতিরা উপস্থিত রয়েছেন। সেখানে ক্যালকুলেটরে হিসাব করে বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে ১৫ শতাংশ কমিশনের অঙ্ক নির্ধারণ করতে দেখা যায় পিআইওকে। এক পর্যায়ে একজন ইউপি সদস্য কমিশনের অঙ্ক কমানোর অনুরোধ জানান, তবে কথোপকথনে ভিন্ন ভিন্ন মন্তব্যও শোনা যায়।


অভিযোগের বিষয়ে পিআইও বাবুল চন্দ্র রায় দাবি করেছেন, এটি কমিশন দাবির ঘটনা নয়। তার ভাষ্য অনুযায়ী, কাজ না করেই বিল উত্তোলনের চেষ্টা করছিলেন সংশ্লিষ্টরা, সেই প্রসঙ্গেই কথাবার্তা হয়েছে। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা জানান, বিষয়টি তিনি সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক