মহান বিজয় দিবস উপলক্ষে বেনাপোল পেট্টাপোল সীমান্তের জিরো লাইনে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে রিট্রেট শিরোমনি (বিজিবি-বিএসএফ যৌথ কুচকাওয়াজ) অনুষ্ঠিত হয়। এর আগে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী।
একই সাথে বিজিবি বিএসএফ বিউগল বাজিয়ে ও গার্ড অব অনার প্রদর্শন করা হয়। একই সাথে নামানো হয় দু’দেশের জাতীয় পতাকা।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল রেজাউল কবির, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ জামিল, ভারতের কলিকাতা ১৪৫ বিএসএফের অধিনায়ক আর পি উদিপ কুমার ও পেট্টাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার নরেন্দ্র কুমার সহ দু দেশের বিজিবি বিএসএফ কর্মকর্তারা।
এসময় দুই দেশের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিজয় দিবসের অনুষ্ঠান উপভোগ করেন।
বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন