ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধের প্রভাবে বাড়ছে জ্বালানি-খাদ্যের দাম: ব্রাজিলের প্রেসিডেন্ট কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু

ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন
  • আপলোড সময় : ২২ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৬, সকাল ৯:৫৪ সময়
ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে আকস্মিক বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫৪ জন আহত হয়েছেন এবং আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রাজধানী দোহাসহ আশপাশের এলাকায় ঘরবাড়ির দরজা–জানালা কেঁপে ওঠে, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।


কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র রাস লাফফান এলাকায় একটি কারিগরি ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়। নিখোঁজদের খুঁজে বের করতে চলছে তল্লাশি অভিযান। বিস্ফোরণের পর অনেকেই প্রথমে এটিকে ভূমিকম্প বা কোনো হামলা বলে ধারণা করেন। তবে কর্তৃপক্ষ জানায়, এটি কোনো বাহ্যিক আক্রমণ নয়, বরং অভ্যন্তরীণ যান্ত্রিক সমস্যাজনিত দুর্ঘটনা।


কাতার প্রশাসন আরও জানিয়েছে, বিস্ফোরণের কারণে আশপাশের এলাকায় কোনো বিষাক্ত গ্যাস বা বিপজ্জনক রাসায়নিক ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি, ফলে বড় ধরনের পরিবেশগত ঝুঁকি তৈরি হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম