ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, দুপুর ১০:৩৬ সময়
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে যুক্তরাজ্যে মামলা দায়ের করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শুক্রবার (১৯ জুন) যুক্তরাজ্যের লন্ডনে কেমব্রিজ থানায় এ মামলা করা হয় বলে জানা গেছে। মামলায় অন্য আসামিরা হলেন এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলম। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনসিপি ইউকে অ্যালায়েন্স। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা এনসিপি নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার ও হয়রানি চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, এসব অভিযোগের মাধ্যমে যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের মূল্যবান সময় নষ্ট করা হচ্ছে।


এনসিপি ইউকে অ্যালায়েন্স জানায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহকর্মীরা যুক্তরাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং তাদের দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, রাজনৈতিক চাপ ও বাধা সত্ত্বেও এনসিপি নেতারা প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখছেন এবং এ ধরনের কর্মকাণ্ডে কোনো ব্যাঘাত ঘটানো সম্ভব হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা