ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ২:৪৬ সময়
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি ‘মাফিয়া সংগঠন’ হিসেবে বিবেচনা করে। দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।


রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকাটি অপরাধপ্রবণ হিসেবে পরিচিত হলেও সরকার সেখানে কঠোর অভিযান পরিচালনা করছে। খুব শিগগিরই মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সরকারের কার্যক্রম প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বর্তমান সরকার অতীতের যেকোনো সময়ের তুলনায় অধিক গতিশীল ও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে, যার সুফল সাধারণ মানুষও দেখতে পাচ্ছে।


সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক পুলিশ সংস্থার সহযোগিতায় তাকে দুবাইয়ে আটক করা সম্ভব হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট নথিপত্রও পাঠানো হয়েছে। পুলিশ বাহিনীর ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় পুলিশের কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন থাকলেও বর্তমানে সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কার প্রদান করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা