ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:২২ সময়
হাইতির বিপক্ষে ব্রাজিলের একাদশে দুই পরিবর্তন

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর এবার পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার লক্ষ্য সেলেসাওদের। এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে শুরুর একাদশে থাকা ইবানেজ ও ইগর থিয়াগো জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে দলে এসেছেন দানিলো ও ম্যাথিউস কুনহা।


চোটের কারণে এই ম্যাচেও মাঠে নামছেন না দলের তারকা নেইমার জুনিয়র। শুধু তাই নয়, তিনি ফিলাডেলফিয়া ভেন্যুতেও থাকছেন না। বর্তমানে তিনি নিউ জার্সিতে অবস্থান করে ইনজুরি পুনর্বাসন চালিয়ে যাচ্ছেন।


হাইতির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে রয়েছেন— অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবছে না ব্রাজিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা