ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল

বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হাইতিকে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:১২ সময়
হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল

বিশ্বকাপে প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে শুরু করলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হাইতিকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়া গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর চাপ অব্যাহত রেখে ২৩ মিনিটে প্রথম গোল পায় সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের শট হাইতির গোলরক্ষক জনি প্লাসিড ফিরিয়ে দিলেও ফিরতি বলে জালে বল জড়ান ম্যাথিউস কুনহা।


এরপর ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। মাঝমাঠ থেকে ভিনিসিয়ুসের দারুণ পাসে ডিফেন্স ভেঙে বেরিয়ে গিয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়েও গোল পায় ব্রাজিল। এবার গোলদাতার নাম ভিনিসিয়ুস জুনিয়র। গোলকিপারকে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান তিনি।


দ্বিতীয়ার্ধে কিছুটা ছন্দ হারালেও ব্রাজিলই আক্রমণে এগিয়ে ছিল। হাইতিও কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি। ৭৮ মিনিটে বদলি খেলোয়াড় এনদ্রিক গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।


এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে উঠে এসেছে সেলেসাওরা। মরক্কোও সমান পয়েন্ট পেলেও (+১) গোল ব্যবধানে পিছিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে। স্কটল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা