ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

চট্টগ্রাম বন্দরে পিসিটির জন্য এলো ৪ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) জন্য আনা চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন চট্টগ্রামে এসে পৌঁছেছে। বিদেশি অপারেটর
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৬ সময়
চট্টগ্রাম বন্দরে পিসিটির জন্য এলো ৪ অত্যাধুনিক গ্যান্ট্রি ক্রেন

চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) জন্য আনা চারটি অত্যাধুনিক কিউ গ্যান্ট্রি ক্রেন চট্টগ্রামে এসে পৌঁছেছে। বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত দেশের প্রথম টার্মিনাল হিসেবে এটি নতুন সক্ষমতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে বিশেষায়িত ডেক জাহাজ ‘এমভি ল্যান হাই হং ইউন’ চট্টগ্রাম বন্দরের পিসিটি জেটিতে ভিড়ে এই ক্রেনগুলো নিয়ে আসে। টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটি) প্রায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রি থেকে এই আধুনিক ক্রেনগুলো সংগ্রহ করেছে।


চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, জাহাজটি নিরাপদে জেটিতে ভেড়াতে দুইজন অভিজ্ঞ পাইলট এবং তিনটি টাগবোট ব্যবহার করা হয়েছে। এর আগে ক্রেনগুলো আনলোড কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কর্ণফুলী নদীর পিসিটি সংলগ্ন এলাকায় সব ধরনের বাণিজ্যিক জাহাজ, কোস্টার, ট্যাংকার ও মাছ ধরার ট্রলারের চলাচলে সতর্কতা জারি করা হয়েছিল। বন্দর সংশ্লিষ্টদের মতে, কিউ গ্যান্ট্রি ক্রেন কনটেইনার পরিবহনের ক্ষেত্রে জাহাজ থেকে দ্রুত ও নিরাপদে পণ্য ওঠানামার আধুনিক প্রযুক্তি। বিশেষ করে নিজস্ব ক্রেনবিহীন জাহাজ থেকে কনটেইনার খালাসে এসব যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


বন্দর ও আরএসজিটি সূত্র জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের সানি মেরিন হেভি ইন্ডাস্ট্রির সঙ্গে চারটি ক্রেন সংগ্রহের চুক্তি করা হয়। দীর্ঘ নির্মাণ প্রক্রিয়া শেষে অবশেষে এগুলো বাংলাদেশে পৌঁছেছে। নতুন চারটি ক্রেন চালু হলে পিসিটির বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ২ লাখ ৫০ হাজার টিইইউএস থেকে বেড়ে প্রায় ৬ লাখ টিইইউএসে উন্নীত হবে। এতে জাহাজের অপেক্ষার সময় কমবে এবং লজিস্টিক ব্যয়ও হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে পিসিটির জন্য ১৪টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন সংগ্রহে প্রায় ২৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়। চলতি বছরের প্রথম পাঁচ মাসে টার্মিনালটিতে ১ লাখ ৪৩ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে পিসিটি নির্মাণ করে। ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২২ বছর মেয়াদি চুক্তির আওতায় টার্মিনালটির পরিচালনা করছে আরএসজিটি, যা আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে ১৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল