ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক দিনেই সম্পদে বড় লাফ, এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তিতে যাত্রী-চালকেরা ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না: মুক্তির পর আখতারুজ্জামান ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব সুদের সঙ্গে জড়িত পাত্রের কাছে মেয়ের বিয়ে: ইসলাম কী বলে? অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ে লাভ হলো ব্রাজিলের

চলমান বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েছেন মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। মাত্র ৭১ সেকেন্ডে জাল কাঁপিয়ে
  • আপলোড সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ২০ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর জয়ে লাভ হলো ব্রাজিলের

চলমান বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েছেন মরক্কোর অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি। মাত্র ৭১ সেকেন্ডে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। শনিবার (২০ জুন) বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করে মরক্কো।


ম্যাচের একেবারে শুরুতেই প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে যান সাইবারি। এরপর ব্রাহিম দিয়াজের নিখুঁত লব পাস নিয়ন্ত্রণে নিয়ে শক্তিশালী শটে গোল করেন তিনি। স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গুন চেষ্টা করেও বল ঠেকাতে ব্যর্থ হন। এই জয়ের ফলে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করেছে মরক্কো। অন্যদিকে ব্রাজিলের গ্রুপ সমীকরণেও এর প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে, কারণ পরবর্তী রাউন্ডের প্রতিপক্ষ ও গ্রুপ অবস্থান নির্ধারণে এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মরক্কো। আশরাফ হাকিমির কর্নার থেকে আসা বলে বিলাল এল খানুসের হেড নিলেও অসাধারণ সেভ করেন স্কটিশ গোলরক্ষক। স্কটল্যান্ডও ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায়। বিশেষ করে প্রথমার্ধের যোগ করা সময়ে অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে জন ম্যাকগিন একটি ভালো সুযোগ পেলেও বলের নাগাল পাননি।


শেষ দিকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে সাইবারির সেই শুরুতেই করা একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই জয়ে নকআউট পর্বের দৌড়ে শক্ত অবস্থানে চলে এসেছে মরক্কো, আর ‘সি’ গ্রুপের শীর্ষস্থানও এখন তাদের দখলে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি