ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান ‘ককরোচ’ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট: নরেন্দ্র মোদি পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো

লিওনেল মেসিকে ঘিরে “সর্বকালের সেরা” বিতর্কে এবার সরাসরি অবস্থান নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি স্পষ্টভাবেই বলেছেন, মেসিকেই
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৬, দুপুর ১০:১৩ সময়
লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো

লিওনেল মেসিকে ঘিরে “সর্বকালের সেরা” বিতর্কে এবার সরাসরি অবস্থান নিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও। তিনি স্পষ্টভাবেই বলেছেন, মেসিকেই সর্বকালের সেরা হিসেবে মেনে নেওয়ার সময় এসেছে এবং এ নিয়ে আর কোনো লুকোছাপা থাকা উচিত নয়। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির দুর্দান্ত হ্যাটট্রিক ও ঐতিহাসিক পারফরম্যান্সের পরই এই মন্তব্য করেন সাবেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ওই ম্যাচে আর্জেন্টিনা ৩-০ ব্যবধানে জয় পায়, যেখানে অধিনায়ক মেসি একাই তিনটি গোল করেন।


ক্যানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে মেসি ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম ফুটবলার হওয়ার কীর্তিও গড়েন। একই সঙ্গে বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক আসে এই ম্যাচেই। এর মাধ্যমে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ডের সমতায় পৌঁছে যান। ৩৯ বছর বয়সের কাছাকাছি দাঁড়িয়েও মেসির এই ধারাবাহিক পারফরম্যান্সকে অসাধারণ বলে মন্তব্য করেন রোনালদো নাজারিও। তিনি বলেন, “যখনই মেসি মাঠে নামে, তখনই তা ঐতিহাসিক হয়ে ওঠে। এখন আর লুকোছাপা নয়, তাকে সর্বকালের সেরা মানতেই হবে।”


তিনি আরও বলেন, রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য, আর মেসির অর্জন বিশ্ব ফুটবলের ইতিহাসেই অনন্য হয়ে থাকবে। এই ম্যাচে গোল করার মাধ্যমে মেসি আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ১২০-তে উন্নীত করেন এবং আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন। ম্যাচ শেষে মেসিও রোনালদোকে নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, রোনালদো তার দেখা অন্যতম সেরা ফুটবলারদের একজন হলেও সর্বোচ্চ গোলদাতার তালিকা শুধু পরিসংখ্যানের বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা