ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

সরকারের প্রস্তাবিত বাজেটকে ঘিরে সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ৩:৩২ সময়
খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে চানাচুর বলে: প্রধানমন্ত্রী

সরকারের প্রস্তাবিত বাজেটকে ঘিরে সমালোচনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের কল্যাণে বরাদ্দ রাখা হলেও কিছু মহল এই বাজেটকে ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যা দিচ্ছে। বুধবার সিলেটের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী চা-বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং সরকার দ্রুত তা বাস্তবায়ন করছে।


তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে নারী-পুরুষ সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। বাজেট প্রসঙ্গে তারেক রহমান বলেন, এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের উদ্দেশ্যে করা এই বাজেটকে কিছু ব্যক্তি ও গোষ্ঠী নেতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করছে।


তিনি আরও বলেন, জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রণীত বাজেটকে ‘চানাচুর’ বা ‘গণবিরোধী’ বলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকারের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহায়তা পৌঁছে দেওয়া এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প