ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময়
আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন।


সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হবেন তিনি। পরে সড়কপথে শ্রীমঙ্গলে গিয়ে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম অনুষ্ঠানে অংশ নিয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। সেখানে একটি ওয়ার্ডের শতাধিক পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।


এরপর তিনি মৌলভীবাজার সদরে গিয়ে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন এবং আরও একটি এলাকার পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। তার সফরকে কেন্দ্র করে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শহরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানস্থল সাজানো, মঞ্চ নির্মাণ, সড়ক সংস্কার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প