ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির বাংলাদেশে কোনো শিশুই আর পিছিয়ে থাকবে না: ববি হাজ্জাজ আগের বছরের তুলনায় আয় কমেছে জামায়াতের হজের ব্যয় আরও অন্তত ৪০ হাজার টাকা কমবে: বেসামরিক বিমান প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা ‘চলমান’: পাকিস্তান শরীরের আঘাতের চিহ্ন, মাঠে পড়ে ছিল পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জুলাই আন্দোলনের কৃতিত্ব কখনো দাবি করেনি জামায়াত: শফিকুর রহমান শাপলা চত্বরের হত্যাযজ্ঞের মামলায় গ্রেপ্তার দেখানো হলো লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা হলো শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে

সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর

অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩০ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:৩০ সময়
সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর

অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এতে আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ভোলা-১ আসনের এমপি আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় এমপি মুশফিকুর রহমান।


রোববার (১৪ জুন) সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। পরে কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। দুটি কমিটিই ১০ সদস্যের করে গঠন করা হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জামায়াতে ইসলামীর দুইজন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন করে এমপি সদস্য হিসেবে রয়েছেন।


আইন মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে আইনমন্ত্রী ছাড়াও বিভিন্ন আসনের সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের প্রতিনিধি এবং জামায়াত ও এনসিপির প্রতিনিধিরা রয়েছেন। অন্যদিকে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতেও সরকারি ও বিরোধী দলের সদস্যদের পাশাপাশি জামায়াত ও এনসিপির প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। সংসদীয় ও মন্ত্রণালয় সংক্রান্ত মোট ৫০টি কমিটির মধ্যে এখন পর্যন্ত আটটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও দুটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প