ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এক দিনেই সম্পদে বড় লাফ, এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় শাহজালাল রুমীকে আত্মসমর্পণের নির্দেশ পোশাকশ্রমিকদের বিক্ষোভে অচল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ভোগান্তিতে যাত্রী-চালকেরা ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৭ ডিসেম্বর সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না: মুক্তির পর আখতারুজ্জামান ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব সুদের সঙ্গে জড়িত পাত্রের কাছে মেয়ের বিয়ে: ইসলাম কী বলে? অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম মাফল, তিনি উপজেলার
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৬, দুপুর ১১:১৬ সময়
রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম মাফল, তিনি উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের চর গুজামানিকা গ্রামের বানু মিয়ার ছেলে। রোববার (১৪ জুন) তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। পরিবারের সূত্রে জানা যায়, প্রায় এক মাস ১২ দিন আগে জীবিকার সন্ধানে তিনি রাশিয়ায় যান। এরপর গত ২৯ মে’র পর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরবর্তীতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার।


নিহতের চাচা আনিস দাবি করেন, একটি এজেন্সির মাধ্যমে তাকে রাশিয়ায় রাজমিস্ত্রির কাজের কথা বলে নেওয়া হলেও পরে তাকে সেখানে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং সেখানেই ড্রোন হামলায় তার মৃত্যু ঘটে বলে জানান তিনি। নিহতের ভাই আশরাফুল ইসলাম বলেন, ড্রোন হামলায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তিনি সরকারের কাছে মরদেহ দেশে ফিরিয়ে আনার অনুরোধ জানান।


নিহতের বোন আছিয়া অভিযোগ করে বলেন, একই সঙ্গে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নেওয়া হয়েছিল এবং পরে তাদের সামরিক ক্যাম্পে পাঠানো হয়। তিনি দাবি করেন, তার ভাই অনুরোধ করেও পরিস্থিতি থেকে বের হতে পারেননি। এদিকে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তী পদক্ষেপের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি