ঢাকা | |
সংবাদ শিরোনাম :
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স, রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দের গোলরক্ষক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক ‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’ যুক্তরাষ্ট্রের মাটিতে গোলের পর ‘রাজনৈতিক’ উদযাপন ইরানের রাজশাহীর আম খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফেরাতে কাজ করবেন নতুন প্রতিনিধি বিশ্বকাপের ‘অভিষেক’ ম্যাচেই কেপ ভার্দের চমক, আটকে দিলো স্পেনকে স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড ইমানের দুর্দান্ত গোল, এগিয়ে থেকে বিরতিতে মিশর শেষ বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়লেন কেপ ভার্দের গোলরক্ষক

শ্রমবাজারে একমুখী নির্ভরতা আমাদের জন্য বড় ঝুঁকি: নুরুল হক নুর

বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
শ্রমবাজারে একমুখী নির্ভরতা আমাদের জন্য বড় ঝুঁকি: নুরুল হক নুর

বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর ১০ থেকে ১৩ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানের জন্য যায়, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। এই একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। কোনো একটি দেশের নীতিগত পরিবর্তন হলে লাখো পরিবারের জীবিকা হুমকির মুখে পড়তে পারে। তিনি আরও বলেন, দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাও দীর্ঘদিন থাকবে না। তাই এখনই শ্রমবাজারকে বহুমুখীকরণের দিকে অগ্রসর হতে হবে।


নুরুল হক নুর বলেন, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। বাংলাদেশকে দ্রুত সেই সুযোগ কাজে লাগাতে হবে। সময়মতো প্রস্তুতি না নিলে এই সম্ভাবনা হাতছাড়া হয়ে যেতে পারে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হকসহ আরও অনেকে বক্তব্য দেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন

ভারতের আসামে বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটির ভেতরেই আগুন