ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেরপুরে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত বেশ কয়েকজন ‘এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই’ আন্দোলন করে সরকার গঠন করা যায় না: চিফ হুইপ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার নেমেছে ৪৪.৮৪ শতাংশে শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী কারিগরিতে পাসের হার ৪৯.৪৩%, জিপিএ-৫ পাওয়া ৮৮৬ জনের মধ্যে ছাত্রী ৭০৬ জন আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল ৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’ প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা ভারতের বিপক্ষে জয়ের ম্যাচে স্যান্টনারের রেকর্ড

চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে দুই দেশ: শাহবাজ শরিফ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দাবি
  • আপলোড সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৩ জুন ২০২৬, সকাল ৯:৫৯ সময়
চুক্তির খসড়ার ওপর একমত হয়েছে দুই দেশ: শাহবাজ শরিফ

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি দাবি করেছেন, দুই পক্ষ শান্তি চুক্তির খসড়া নিয়ে প্রাথমিকভাবে একমত হয়েছে এবং এখন তা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার মধ্যেও একটি পক্ষ শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে এসব প্রচারণা উপেক্ষা করেই তারা চূড়ান্ত ও সর্বসম্মত খসড়া তৈরির দিকে এগোচ্ছেন।


তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান বর্তমানে উভয় পক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং এখন পর্যন্ত এ পর্যায়ে শান্তি প্রক্রিয়া এতটা অগ্রসর হয়নি বলেও তিনি মন্তব্য করেন।


তবে কোন পক্ষকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন তা সরাসরি উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, আঞ্চলিক একটি পক্ষকে ইঙ্গিত করা হয়েছে। এদিকে সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়াও সামনে আসছে, যেখানে বলা হচ্ছে—চুক্তি কার্যকর হলে তা সব ফ্রন্টে বাস্তবায়ন করতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসি কাপে মেসির রসিকতা

মেসি কাপে মেসির রসিকতা