ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রবাসীদের শ্রমিক বলতে নারাজ বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের ‘শ্রমিক’ বলে অভিহিত করার বিষয়ে আপত্তি
  • আপলোড সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১১ জুন ২০২৬, সকাল ৯:৫৬ সময়
প্রবাসীদের শ্রমিক বলতে নারাজ বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসীদের ‘শ্রমিক’ বলে অভিহিত করার বিষয়ে আপত্তি জানিয়ে তাদের জন্য আরও মর্যাদাপূর্ণ সম্বোধন নির্ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রবাসীদের সবাই শ্রমজীবী নন; অনেকে বিভিন্ন দেশে উচ্চপদস্থ দায়িত্বে থেকে দেশের সম্মান বৃদ্ধি করছেন।বুধবার (১০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের চতুর্থ দিনের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ। বিকেল ৩টায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।


আলোচনার বিষয় ছিল দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ, তাদের সমস্যা সমাধান, কল্যাণ নিশ্চিত করা এবং রেমিট্যান্স প্রবাহ টেকসই করার উপায়। ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু শ্রমিক হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। তার মতে, মানুষকে পণ্য হিসেবে রপ্তানি করা যায় না, তাই ‘শ্রমিক রপ্তানি’ শব্দবন্ধও যথাযথ নয়। তিনি প্রবাসীদের দেশের ‘যোদ্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, তাদের যথাযথ সম্মান দিতে হবে এবং দেশে ফিরেও তারা যেন মর্যাদাপূর্ণ জীবন পান।


তিনি আরও প্রস্তাব করেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংসদীয় একটি কার্যদল গঠন করা যেতে পারে। যেসব দেশে সমস্যা বেশি, সেখানে সেই কার্যদল সরেজমিনে গিয়ে পরিস্থিতি মূল্যায়ন করতে পারে। পাশাপাশি দূতাবাসগুলোর সমন্বয়ে উদ্যোগ নিলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।


এছাড়া পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জটিলতার বিষয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন। তার মতে, তথ্যের সামান্য অমিলের কারণে অনেক প্রবাসী পাসপোর্ট নবায়ন করতে পারছেন না, ফলে কেউ কেউ বিদেশে অবৈধ অবস্থার ঝুঁকিতে পড়ছেন। তিনি বলেন, এসব জটিলতার সহজ সমাধান নিশ্চিত করতে হবে, যাতে প্রবাসীরা বিদেশে অবস্থান করেই প্রয়োজনীয় সেবা নিতে পারেন। প্রবাসীরা দেশের বড় সম্পদ উল্লেখ করে তাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের