ঢাকা | |

বিশ্বকাপে সেরা জার্সির তালিকার শীর্ষে ফ্রান্স, পঞ্চম স্থানে ব্রাজিল

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে শুধু মাঠের ফুটবল নয়, সমানভাবে আলোচনায় এসেছে দলের জার্সির ফ্যাশন ও নকশা। এবারের
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:১৭ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, দুপুর ৩:১৭ সময়
বিশ্বকাপে সেরা জার্সির তালিকার শীর্ষে ফ্রান্স, পঞ্চম স্থানে ব্রাজিল

২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে শুধু মাঠের ফুটবল নয়, সমানভাবে আলোচনায় এসেছে দলের জার্সির ফ্যাশন ও নকশা। এবারের আসরে হোম ও অ্যাওয়ে কিটের সমন্বয়ে তৈরি জার্সি কালেকশনকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ র‍্যাঙ্কিং। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের বরাত অনুযায়ী, ফ্যাশন ও ডিজাইনের দিক থেকে এবারের সেরা জার্সি তালিকায় এক নম্বরে রয়েছে ফ্রান্স। তাদের নীল রঙের বিভিন্ন শেড, ফোল্ড-ওভার কলার এবং ব্রোঞ্জ ডিটেইলিং জার্সিটিকে দিয়েছে আভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া।


তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে, যারা তাদের ১৯৩০ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণায় তৈরি নান্দনিক ডিজাইনের মাধ্যমে নজর কেড়েছে। তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আকাশি-সাদা ঐতিহ্যের পাশাপাশি বুয়েনস আইরেসের শিল্পঘেঁষা ছোঁয়ায় তৈরি তাদের কালো অ্যাওয়ে জার্সি আলাদা আকর্ষণ তৈরি করেছে। চতুর্থ স্থানে যুক্তরাষ্ট্র, যেখানে ১৯৯৪ বিশ্বকাপের নস্টালজিয়া ফিরে এসেছে লাল-সাদা হোম কিট ও ‘স্টারস অ্যান্ড স্ট্রাইপস’ অ্যাওয়ে জার্সিতে।


পঞ্চম স্থানে ব্রাজিল, যাদের ঐতিহ্যবাহী হলুদ জার্সির পাশাপাশি আমাজন রেইনফরেস্ট অনুপ্রাণিত নীল-কালো অ্যাওয়ে কিট দৃষ্টি কাড়ছে। ষষ্ঠ স্থানে মেক্সিকো, যারা আদিবাসী সংস্কৃতির ছোঁয়া ও কালো থার্ড কিট দিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছে। সপ্তম স্থানে জাপান, তাদের সামুরাই ব্লু হোম কিটের পাশাপাশি বেসবল ইউনিফর্ম অনুপ্রাণিত অফ-হোয়াইট অ্যাওয়ে জার্সি প্রশংসিত হয়েছে।


অষ্টম স্থানে দক্ষিণ কোরিয়া, বেগুনি রঙের ফ্লোরাল অ্যাওয়ে শার্টের মাধ্যমে রঙের বৈচিত্র্য এনেছে দলটি। নবম স্থানে স্পেন, যেখানে ক্লাসিক হোম কিটের পাশাপাশি ক্রিম রঙের অ্যাওয়ে জার্সি বিলাসবহুল লুক দিয়েছে। দশম স্থানে মরক্কো, যাদের জার্সিতে জ্যামিতিক নকশা ও ঐতিহ্যের মিশ্রণ ফুটে উঠেছে।


বিশ্লেষকদের মতে, এবারের বিশ্বকাপ জার্সি ডিজাইন শুধু ক্রীড়ার পোশাক নয়, বরং সংস্কৃতি, ইতিহাস ও আধুনিক ফ্যাশনের এক অনন্য মেলবন্ধন হয়ে উঠেছে।


সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স