ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ ফাইনালই ছিল মেসির শেষ ম্যাচ! পারেদেসের মন্তব্যে জল্পনা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী, কে হতে পারবেন রাষ্ট্রপতি? ১৭ বছর পর সিরিয়া সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, দৌড়ে এগিয়ে পিরলো ‘গরম গরম বিরোধিতা মানে কি গাড়ি পোড়ানো?’ কোয়ান্টাম কম্পিউটিং ও এআই গবেষণায় যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যোগে যুক্ত হলেন এনএমএসইউর বাংলাদেশি গবেষক

চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সময়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ডান পায়ের কাফ
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:১০ সময়
চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সময়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ডান পায়ের কাফ ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার জন্য এবার তিনি ব্যবহার করছেন নাসার প্রযুক্তি থেকে অনুপ্রাণিত বিশেষ অ্যান্টি-গ্র্যাভিটি ট্রেডমিল, যা তার পুনর্বাসন প্রক্রিয়াকে আরও গতিশীল করছে। ব্রাজিলিয়ান ক্রীড়া মাধ্যমের বরাতে জানা গেছে, শনিবার ৩৪ বছর বয়সী এই ফুটবলার ওই বিশেষ যন্ত্রে অনুশীলন করেন। এই ট্রেডমিল শরীরের আংশিক ওজন কমিয়ে দেয়, ফলে ইনজুরিগ্রস্ত অংশে চাপ অনেক কম পড়ে এবং স্বাভাবিকের তুলনায় নিরাপদভাবে দৌড়ানোর সুযোগ তৈরি হয়।


দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন ক্রীড়াবিদ পুনর্বাসনের অংশ হিসেবে এই প্রযুক্তি ব্যবহার করে আসছেন। ব্রাজিলের কয়েকটি ক্লাবও ইতিমধ্যে তাদের মেডিকেল সিস্টেমে এ ধরনের যন্ত্র যুক্ত করেছে। নেইমারের শারীরিক অবস্থার সর্বশেষ মূল্যায়নের জন্য সোমবার নতুন করে ইমেজিং পরীক্ষা করা হবে। ওই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তার পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা। মেডিকেল টিম সবুজ সংকেত দিলে তিনি ধাপে ধাপে দলের সঙ্গে পূর্ণ অনুশীলনে ফিরতে পারবেন। এরপর বল নিয়ে অনুশীলনের অনুমতিও দেওয়া হতে পারে, যা সম্পূর্ণ নির্ভর করবে তার শারীরিক অগ্রগতির ওপর।


ব্রাজিল দলের কোচ জানিয়েছেন, নেইমারের বর্তমান অবস্থা নিয়ে তারা আশাবাদী। যদিও বিশ্বকাপের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত, তবু দলের শিবিরে বিশ্বাস রয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে ফিরতে পারবেন। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। সেই ম্যাচের আগে নেইমারের ফিটনেস নিয়ে পুরো ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে মেডিকেল রিপোর্টের দিকে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ

ইরানে টানা ১১তম দিনেও মার্কিন হামলা, তেহরানসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণ