ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মমতার বার্তাবাহক হওয়ার দাবি উড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি

তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দিয়েছেন—এমন অভিযোগ
  • আপলোড সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ৭ জুন ২০২৬, দুপুর ১০:১৫ সময়
মমতার বার্তাবাহক হওয়ার দাবি উড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি

তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দিয়েছেন—এমন অভিযোগ অস্বীকার করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি জড়িত নন এবং অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন। শনিবার (৬ জুন) ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়, একটি স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, বহরমপুর আসনে উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব নাকি সৌরভ গাঙ্গুলির মাধ্যমে ইউসুফ পাঠানকে পদত্যাগে রাজি করানোর চেষ্টা করেছে। তবে সৌরভ গাঙ্গুলি এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, তার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ বা বার্তা আদায়ের ঘটনা ঘটেনি। একইভাবে ইউসুফ পাঠানের সঙ্গেও এ বিষয়ে তার কোনো যোগাযোগ হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।


সৌরভ আরও বলেন, তার নাম জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনটি সত্যের প্রতি চরম অবহেলার পরিচয় বহন করে। তিনি সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান, যাচাই ছাড়া চাঞ্চল্যকর খবর প্রকাশ না করার জন্য।


সূত্র: ইন্ডিয়া টুডে

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?