ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা, তিন এজেন্সির লাইসেন্স বাতিল

উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির
  • আপলোড সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৬, দুপুর ২:৪৭ সময়
রাশিয়ায় ৩০ যুবক পাঠিয়ে প্রতারণা, তিন এজেন্সির লাইসেন্স বাতিল

উচ্চ বেতন ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নির্দেশনায় এ ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো— আর এস ইন্টারন্যাশনাল, জাবাল-ই-নূর এবং টিএস ওভারসিস লিমিটেড।


এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলে প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা চক্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতের সুনাম রক্ষায় অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নজরদারি আরও বাড়ানো হবে।


মন্ত্রী জানান, প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় অবস্থানরত ৩০ বাংলাদেশিকে দ্রুত ও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে মস্কোয় বাংলাদেশ দূতাবাসকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে মন্ত্রণালয় বিদেশগামী কর্মপ্রত্যাশীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। যেকোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার আগে প্রতিষ্ঠানটির বৈধতা, চাকরির শর্ত ও অন্যান্য তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি