ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

বিমানের ফ্লাইটে মিললো ৪৩ কেজি স্বর্ণ

বিমানের এক ফ্লাইট থেকে চার ধাপে ৪৩ কেজির স্বর্ন উদ্ধারের ঘটনায় তেলপাড় সৃস্টি হয়েছে। চার ধাপে চার সংস্থা
  • আপলোড সময় : ৯ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৯ ডিসেম্বর ২০২৩, সকাল ৯:১২ সময়
বিমানের ফ্লাইটে মিললো ৪৩ কেজি স্বর্ণ ছবি : সংগৃহীত
বিমানের এক ফ্লাইট থেকে চার ধাপে ৪৩ কেজির স্বর্ন উদ্ধারের ঘটনায় তেলপাড় সৃস্টি হয়েছে। চার ধাপে চার সংস্থা এ স্বর্ণগুলো জব্দ করে। যা শাহজালালের ইতিহাসে ঘটেনি। আর এসব স্বর্ণ চোরাচালানে যথারীতি বিমানের দিকেই আঙ্গুল উঠিয়েছে সংস্থাগুলো। 

জানা যায়, সিলেট ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইট থেকে ৩৪ কেজি স্বর্ণ জব্দ করা হয় শুক্রবার সকালে। এই ঘটনায় শুল্ক গোয়েন্দা ৪ ব্যক্তিকে আটক করে।পরে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা করে শাহজালাল বিমানবন্দরে দুপুর ১টা ৫ মিনিটে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, শাহজালাল বিমানবন্দরে বিজি২৪৮ বিমানটি অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বিমানটিতে তল্লাশী চালায়। এক পর্যায়ে বিমানটির আসনের নিচ থেকে এনএসআই ২০টি সোনার বার উদ্ধার করে।

এরপর বিমানবন্দরে গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস প্রিভেনটিভ টিম বিমানটিতে প্রবেশ করে এবং বিমানের ভেতর আসনের নিচ থেকে আরও ২০টি সোনার বার পায়। এখানেই শেষ নয়, এরপর সিভিল এভিয়েশনের বিশেষ বাহিনী এ্যাভসেক বিমানটিতে প্রবেশ করে তারাও বিমানের বিভিন্ন আসনের নিচ থেকে আরও ৪০টি সোনার বার উদ্ধার করে।

সবমিলে সিলেট থেকে ছেড়ে আসা বিমানটির ভেতর থেকে শাহজালাল বিমানবন্দরে এনএসআই,কাস্টমস ও এভসেক সদস্যরা ৮০টি সোনার বার পায়। যার ওজন প্রায় ৯ কেজি ২৮০ গ্রাম এবং বাজার মূল্য ৯ কোটি টাকার বেশি।

এদিকে এ ঘটনায় শাহজালাল জুড়ে তোলপাড়ের সৃস্টি হয়েছে। ইতিহাসে এমন ঘটনা ঘটেনি বলেও অনেকে দাবি করছেন। 

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক পলাশ মেসেঞ্জারকে বলেন, এর আগে এমন ঘটনা ঘটেছে কি না আমার জানা নেই।  

তিনি বলেন,স্বর্ণ চোরাচালান যে বেড়েছে গত কয়েকদিনের ঘটনা তাই প্রমাণ করে।  

শুল্ক গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুর রউফ বিকেলে সংবাদ সম্মেলনে জানান, অনেক ক্ষেত্রে বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার দ্বায়িত্বে ব্যাক্তিরা চোরাচালানে জড়িয়ে পড়ছেন। বিষয়টি খুবই উদ্বেগের। অবেক সময় তাদের হাতে নাতে আটকও করা হয়েছে।  আবার স্বর্ণ উদ্ধারের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় তাদের সম্পৃক্ততার বিষয়টি চলে আসে। 

তিনি বলেন, আমাদের তদন্ত রিপোর্টে অনেকের শাস্তিও হয়েছে। বর্তমানে আবারও এই বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। আমরা তাদের কর্তৃপক্ষকে জানাব।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের