ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কোরআন শরিফে চুমু দিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন ইরানের ফুটবলাররা সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার গুম-খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর মুশতাকের মৃত্যু ছিল রাষ্ট্রের চরম ব্যর্থতা: স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশিষ্টজনরা মাদারগঞ্জে বাসচালককে মারধরের পর ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম আর্জেন্টিনার জার্সি পরে আসলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়ে ‘বিপাকে’ আইনজীবী ইসরায়েলের বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা ক্ষেপণাস্ত্র হামলার ‘কঠিন জবাব’ দেবে ইসরায়েল, তিন দেশের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ ‘ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যথেষ্ট হয়েছে, এবার টেবিলে আসুন’ যশোরে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন

লিবিয়ায় আটকে থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক সহযোগিতায় দেশে ফিরেছেন। সোমবার (১ জুন) ভোরে একটি বিশেষ
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৪ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ৩:৪ সময়
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৪ জন

লিবিয়ায় আটকে থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক সহযোগিতায় দেশে ফিরেছেন। সোমবার (১ জুন) ভোরে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় আনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।


বিমানবন্দর সূত্রে জানা যায়, ভোর ৫টা ১০ মিনিটে বিশেষ ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশে ফেরা অধিকাংশ ব্যক্তিই মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লিবিয়ায় অবস্থানকালে অনেকেই অপহরণ, নির্যাতন এবং নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। দীর্ঘদিন অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে কাটানোর পর তারা স্বেচ্ছায় দেশে ফিরতে সম্মত হন।


বিমানবন্দরে পৌঁছানোর পর সরকারি কর্মকর্তা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতিনিধিরা তাদের স্বাগত জানান। পাশাপাশি অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগাভাগি করার আহ্বান জানানো হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে প্রত্যাবাসিত প্রত্যেক ব্যক্তিকে বাড়ি ফেরার জন্য যাতায়াত খরচ, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং জরুরি ক্ষেত্রে অস্থায়ী আবাসনের সুবিধা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন আটককেন্দ্রে থাকা আরও বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের

ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে হস্তক্ষেপ হলে রাজপথে নামার হুঁশিয়ারি শফিকুর রহমানের