ঢাকা | |
সংবাদ শিরোনাম :

জ্বালানি তেলের দাম ৬ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা রোববার জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে
  • আপলোড সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ১ জুন ২০২৬, দুপুর ১০:১৪ সময়
জ্বালানি তেলের দাম ৬ শতাংশ বাড়ালো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা রোববার জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ভর্তুকি ধীরে ধীরে প্রত্যাহার এবং জ্বালানির প্রকৃত ব্যয় আদায়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মালিকানাধীন সিলন পেট্রোলিয়াম করপোরেশনের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নতুন দামে পেট্রোলের লিটারপ্রতি মূল্য ৪১০ রুপি থেকে বেড়ে ৪৩৪ রুপি করা হয়েছে। একইভাবে ডিজেলের দাম ৩৯২ রুপি থেকে বাড়িয়ে ৪০৭ রুপি নির্ধারণ করা হয়েছে।


আইএমএফ-এর ২.৯ বিলিয়ন ডলারের বেলআউট কর্মসূচির আওতায় শ্রীলঙ্কা ধাপে ধাপে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমিয়ে আনছে। ২০২৩ সালের শুরু থেকে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এই ঋণ সহায়তা কার্যক্রম চালু রয়েছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে আইএমএফকে দেওয়া এক চিঠিতে জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে জ্বালানি ভর্তুকি সম্পূর্ণভাবে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে।


এর আগে মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে শ্রীলঙ্কায় গত কয়েক মাসে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, ফেব্রুয়ারির পর থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রায় ৪৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একই সময়ে বিদ্যুতের দামও প্রায় এক-তৃতীয়াংশ বেড়েছে। শ্রীলঙ্কা তাদের প্রয়োজনীয় সব জ্বালানি আমদানি করে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লাও বিদেশ থেকে সংগ্রহ করতে হয়। ফলে বৈশ্বিক বাজারে অস্থিরতা দেশটির অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী বৈশ্বিক সংঘাত ও জ্বালানি সংকট চলতে থাকলে ২০২২ সালের অর্থনৈতিক সংকট থেকে শ্রীলঙ্কার পুনরুদ্ধার প্রক্রিয়া আরও চাপের মুখে পড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মমতার ডাকে সাড়া দিলেন না ৬০ বিধায়ক, বাধ্য হয়ে বৈঠক বাতিল

মমতার ডাকে সাড়া দিলেন না ৬০ বিধায়ক, বাধ্য হয়ে বৈঠক বাতিল