ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা ফিলিপাইনের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪১ ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র কড়া নজরদারি মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ফিফার বিরুদ্ধে মামলা, ফুটবল দুনিয়ায় তোলপাড় প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বাড়বে, আশা বাংলাদেশের স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কেউ ব্যক্তিগতভাবে অংশ নিলে বাধা নেই: তথ্য উপদেষ্টা সরকারি দলের ঠিকাদাররা কাজ পাচ্ছেন না, সংসদে উদ্বেগ চোট সারাতে নাসার প্রযুক্তি ব্যবহার করছেন নেইমার তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, রেড নোটিশ জারির নির্দেশ

বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে কাটাতারের পরিবর্তে নতুন প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পের ঘোষণা দিয়েছে ভারত
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত

বাংলাদেশ-ভারত সীমান্তে কাটাতারের পরিবর্তে নতুন প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই ‘স্মার্ট বর্ডার’ প্রকল্পের ঘোষণা দিয়েছে ভারত সরকার। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানানো হয়েছে। শুক্রবার (২২ মে) নয়াদিল্লিতে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘোষণা দেন। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ড্রোন, রাডার, স্মার্ট ক্যামেরা এবং উন্নত নজরদারি প্রযুক্তির সমন্বয়ে একটি সমন্বিত সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।


অমিত শাহ আরও জানান, প্রায় ৬ হাজার কিলোমিটার সীমান্তকে নতুন এই প্রযুক্তিনির্ভর ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে সীমান্ত নিরাপত্তা আরও কঠোর ও কার্যকর হবে বলে তিনি দাবি করেন। তার ভাষায়, ভারত সরকার সীমান্ত ব্যবস্থাপনাকে আধুনিকায়নের অংশ হিসেবে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প বাস্তবায়ন করছে, যা বিএসএফের কার্যক্রমকে আরও সহজ ও শক্তিশালী করবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান, ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ, গবাদিপশু পাচার, জাল মুদ্রা ও সংগঠিত অপরাধ বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। এসব মোকাবেলায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থা অপরিহার্য হয়ে উঠেছে।


অমিত শাহ জানান, ভবিষ্যতের নিরাপত্তা হুমকি শনাক্ত ও প্রতিরোধে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সমন্বিত কাজ প্রয়োজন। এ বিষয়ে ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারগুলোর সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন। প্রায় ২ লাখ ৭০ হাজার সদস্যের বিএসএফ বাহিনী ভারত-পাকিস্তান ও ভারত-বাংলাদেশ সীমান্ত পাহারা দেয়। ১৯৬৫ সালে এই বাহিনী গঠিত হয়। এ বিষয়ে অমিত শাহ বলেন, প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা দিয়ে সীমান্ত রক্ষা করা এখন আর যথেষ্ট নয়। তাই আধুনিক প্রযুক্তি-নির্ভর নতুন কাঠামো গড়ে তোলাই সময়ের দাবি।


সূত্র: হিন্দুস্থান টাইমস

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে