ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মীর শাহে আলমের বক্তব্যকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ ডিজিটাল পেমেন্ট বাড়াতে বাংলা কিউআর বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক পে স্কেলে শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর রাজধানীর ২৯ হাটে বিনামূল্যে ভেটেরিনারি সেবা দিচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত

‘আমি সবচেয়ে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি’, নিজেকে নির্বোধ ডাকার প্রসঙ্গে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেকেই তাকে “নির্বোধ” বলে সম্বোধন করেন, যা তিনি সবচেয়ে বেশি অপমানজনক হিসেবে মনে
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, দুপুর ১০:১০ সময়
‘আমি সবচেয়ে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি’, নিজেকে নির্বোধ ডাকার প্রসঙ্গে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অনেকেই তাকে “নির্বোধ” বলে সম্বোধন করেন, যা তিনি সবচেয়ে বেশি অপমানজনক হিসেবে মনে করেন। এ ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি নিজের মানসিক সক্ষমতা ও জ্ঞান যাচাইয়ের জন্য একটি পরীক্ষা দিয়েছেন বলেও দাবি করেন। স্থানীয় সময় শুক্রবার (২২ মে) নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “আপনারা জীবনে যত মানুষের সঙ্গে দেখা করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ও স্মার্ট ব্যক্তি আমি। আপনারা কি একজন স্মার্ট ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে চান না?”


এরপর নিজের মানসিক স্বাস্থ্য ও জ্ঞান পরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেউ তাকে স্বৈরশাসক বা একনায়ক বললে তাতে তিনি তেমন গুরুত্ব দেন না, কিন্তু “নির্বোধ” বলা হলে তা তাকে গভীরভাবে আঘাত করে। ট্রাম্প আরও বলেন, তিনি এ বিষয়ে তার চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন এবং জানতে চেয়েছিলেন এমন কোনো পরীক্ষা আছে কি না, যা তার জ্ঞানগত সক্ষমতা যাচাই করতে পারে। তার ভাষায়, চিকিৎসক তাকে জানান, এমন পরীক্ষা রয়েছে এবং সেটি “জ্ঞান পরীক্ষা” নামে পরিচিত।


তিনি আরও দাবি করেন, সাধারণত কোনো প্রেসিডেন্ট এই ধরনের পরীক্ষা দেন না। তবে তিনি তা করেছেন নিজের সক্ষমতা প্রমাণের জন্য। ট্রাম্পের এই বক্তব্যকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল