ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের ‘হজে ঝগড়া-বিবাদ নয়, ইবাদতেই মন দিন’- মসজিদে নববীর ইমামের হৃদয়ছোঁয়া আহ্বান শ্রীমঙ্গলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মীর শাহে আলমের বক্তব্যকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ ডিজিটাল পেমেন্ট বাড়াতে বাংলা কিউআর বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক পে স্কেলে শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর রাজধানীর ২৯ হাটে বিনামূল্যে ভেটেরিনারি সেবা দিচ্ছে প্রাণিসম্পদ অধিদপ্তর পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার বিএনপি ভাগ-বাটোয়ারার রাজনীতিতে ব্যস্ত: গোলাম পরওয়ার বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়বে ভারত

‘২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক’ নগদ লভ্যাংশ দিতে পারবে না: বাংলাদেশ ব্যাংক

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য আরও কঠোর নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৫৯ সময়
‘২ হাজার কোটি টাকার কম মূলধনের ব্যাংক’ নগদ লভ্যাংশ দিতে পারবে না: বাংলাদেশ ব্যাংক

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা ও বিতরণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য আরও কঠোর নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম, তারা চলতি বছর থেকে কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। শনিবার (২৩ মে) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকগুলোর মূলধন ভিত্তি শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


সার্কুলারে আরও উল্লেখ করা হয়, যেসব ব্যাংক সব ধরনের আইনগত শর্ত পূরণ করে লভ্যাংশ বিতরণের যোগ্যতা অর্জন করবে, তারা মোট ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদে পরিশোধ করতে পারবে। বাকি অংশ দিতে হবে শেয়ার বা অন্যান্য রূপে। নতুন এই নিয়ম ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা থেকে কার্যকর হবে এবং পরবর্তী বছরগুলোতেও তা বহাল থাকবে।


বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, আগের সব সংশ্লিষ্ট নির্দেশনা কার্যকর থাকবে। এর মধ্যে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলারও অন্তর্ভুক্ত রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকগুলোর মূলধন সক্ষমতা বৃদ্ধি করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল