ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা জুলাইয়ে নামাজ চলার সময় মসজিদে টিয়ার শেল-ছররা গুলি ছোড়ে পুলিশ মোবাইল ফোন: প্রযুক্তির আশীর্বাদ, নাকি অভিশাপ? দীর্ঘ লোডশেডিংয়ে অক্সিজেন বন্ধ হয়ে ঘেরের মাছে মড়ক! ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ এলচেকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগায় বার্সেলোনার দুর্দান্ত শুরু ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

গণহারে ছাঁটাইয়ে যুক্তরাষ্ট্রে বেকায়দায় হাজার হাজার ভারতীয়

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে ব্যাপক ছাঁটাই শুরু করেছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এইচ-১বি ভিসাধারী
  • আপলোড সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২৪ মে ২০২৬, সকাল ৯:৪৯ সময়
গণহারে ছাঁটাইয়ে যুক্তরাষ্ট্রে বেকায়দায় হাজার হাজার ভারতীয়

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে ব্যাপক ছাঁটাই শুরু করেছে, যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এইচ-১বি ভিসাধারী ভারতীয় কর্মীরা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ২১ মে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মেটা (ফেসবুকের মূল প্রতিষ্ঠান) সহ একাধিক বড় প্রযুক্তি কোম্পানির ছাঁটাইয়ে ভারতীয় কর্মীরাই সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছেন।


এইচ-১বি ভিসা ব্যবস্থায় কর্মীরা নিয়োগকারী প্রতিষ্ঠানের স্পন্সরে যুক্তরাষ্ট্রে কাজ করেন। নিয়ম অনুযায়ী চাকরি হারালে ৬০ দিনের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে হয়, না হলে দেশ ছাড়তে বাধ্য হন ভিসাধারীরা। বর্তমানে প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ায় অনেক কোম্পানি কর্মীসংখ্যা কমাচ্ছে। ফলে নতুন চাকরি পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এনডিটিভির তথ্য অনুযায়ী, মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। পাশাপাশি অ্যামাজন, লিঙ্কডইনসহ একাধিক বড় প্রতিষ্ঠানও কর্মীসংখ্যা কমানোর পথে হাঁটছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থাকা অনেক ভারতীয় কর্মী চরম অনিশ্চয়তায় পড়েছেন। যারা দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছেন, পরিবার গড়েছেন, বাড়ি কিনেছেন—তাদের ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে।


বিশেষজ্ঞদের মতে, এই চাকরির সংকট শুধু ব্যক্তিগত নয়, বরং যুক্তরাষ্ট্রের টেক ইন্ডাস্ট্রির কর্মসংস্থান কাঠামোতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।


সূত্র: এনডিটিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প