ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মিথ্যা বললে শরীরে যেসব ক্ষতি হতে পারে ফেইনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল বার্সেলোনা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিনে গ্রাহকদের ৩৮১ কোটি টাকা উত্তোলন যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেনে যান চলাচল বন্ধ ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী কাগজে মজুত থাকলেও মাঠে সারের হাহাকার: সংসদে শফিকুল ইসলাম মাসুদ

সিরাজগঞ্জে মুরগিবাহী কাভার্ড ভ্যানে আগুন

সরকার পতন, অবৈধ তফশীল বাতিল ও বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের এবার সিরাজগঞ্জের ব্রয়লার
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৮ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:২৮ সময়
সিরাজগঞ্জে মুরগিবাহী কাভার্ড ভ্যানে আগুন ছবি : সংগৃহীত
সরকার পতন, অবৈধ তফশীল বাতিল ও বিএনপি নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের এবার সিরাজগঞ্জের ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ড আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এ সময় চালককেও মারপিট করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান। বুধবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ড ভ্যান ও ভ্যানে থাকা কয়েক হাজার মুরগির বাচ্চা পুড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানটি কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে ঢাকা থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। শাহজাদপুরের টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানটি দাড় করিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সব পুড়ে গেছে। এ সময় তারা কাভার্ড ভ্যানের চালককেও মারপিট করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা না গেলেও জড়িতদের সনাক্তে কাজ চলছে।

প্রসঙ্গত, এ নিয়ে জেলায় মোট ছয়টি গাড়িতে আগুন দেওয়া ঘটনা ঘটেছে। এতে বিএনপি- জামায়াতের বেশ কিছু নেতা কর্মীকে আটক করা হয়েছ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের