ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

মিরপুরে অনিশ্চয়তার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন

মিরপুরে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। ঘূর্ণিঝড় মিগজিউমের এর প্রভাবে কখন খেলা শুরু হবে সময়
  • আপলোড সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৫৬ সময়
  • আপডেট সময় : ৭ ডিসেম্বর ২০২৩, দুপুর ১০:৫৬ সময়
মিরপুরে অনিশ্চয়তার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ছবি : সংগৃহীত
মিরপুরে অনিশ্চয়তার মধ্যে পড়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন। ঘূর্ণিঝড় মিগজিউমের এর প্রভাবে কখন খেলা শুরু হবে সময় ঠিক বলা যাচ্ছে না। অন্ধকার দিনে তাই ফ্লাডলাইটের আলোতে পার হয়েছে ঢাকা টেস্টের প্রথম দিন। তাতে খুব একটা সুবিধা করতে পারেনি দুই দলের কেউই।

দ্বিতীয় দিনের শুরুতে ঢাকায় দেখা গিয়েছে বৃষ্টিপাত। শের-এ বাংলা স্টেডিয়াম এখন কাভারে ঢাকা। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে কিছুটা দেরি হচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত। তবে ঠিক কখন থেকে খেলা শুরু হবে, সেটার জন্য চোখ রাখতে হবে আবহাওয়ার দিকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবেই এমন বৃষ্টি বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এমনকি এই বৃষ্টির রেশ আগামীকাল শুক্রবার পর্যন্তও থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও ভেজা আউটফিল্ডের কারণ খেলা পিছিয়ে দিয়েছেন দুই আম্পায়ার। মাঠ উপযোগী হতে হতে আরও একবার বৃষ্টি হানা দেয় কিনা সেটাই দেখার বিষয়।

এর আগে অবশ্য দ্বিতীয় দিনের খেলা কিছুটা আগে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন আম্পায়াররা। প্রথমদিনে দু’দল সবমিলিয়ে ৭৯ ওভার খেলেছে, যা পুষিয়ে নিতে আজ খেলা ১৫ মিনিট আগে শুরু করা কথা ছিল। সিরিজ শুরুর আগেই সময় নির্ধারিত করা হয় সকাল সাড়ে ৯টা। তবে ম্যাচ অফিশিয়ালরা আগামীকাল দ্বিতীয় দিনের খেলা সোয়া ৯টায় শুরুর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বৃষ্টির কারণে হচ্ছেনা সেটাও।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ