ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

দুই ‘শিবির নেতা’র বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদলের নাসিরের

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও
  • আপলোড সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৩ মে ২০২৬, দুপুর ১০:৮ সময়
দুই ‘শিবির নেতা’র বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনের অভিযোগ ছাত্রদলের নাসিরের

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগ দেখা দিয়েছে। শুক্রবার (২২ মে) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘটনার তীব্র নিন্দা ও পাল্টা মন্তব্য করেন।


স্ট্যাটাসে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি’ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে ঘটনাস্থলে অস্ত্র উঁচিয়ে ধরা দুই ব্যক্তিকে ‘শিবির নেতা’ দাবি করে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। ছাত্রদল নেতা অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক উদ্দেশ্যেই ঝিনাইদহে গিয়েছিলেন এবং সেখানে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন। তিনি দাবি করেন, এ সময় কিছু ব্যক্তি পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করে এবং সাধারণ মানুষের ওপর গুলি চালানোর চেষ্টা করা হয়।


স্ট্যাটাসে তিনি দুই অস্ত্রধারী ব্যক্তির পরিচয় তুলে ধরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যদিকে, ঘটনার সময় উপস্থিত এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, জুমার নামাজ শেষে বের হওয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে তার ওপর হকিস্টিক ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা