ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিমানে বারবার যান্ত্রিক ত্রুটির ব্যাখ্যা তলব সুদের সঙ্গে জড়িত পাত্রের কাছে মেয়ের বিয়ে: ইসলাম কী বলে? অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকদের কপালে চিন্তার ভাঁজ

আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকদের যে বিপুল আয়ের প্রত্যাশা ছিল, তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। আমেরিকান
  • আপলোড সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
  • আপডেট সময় : ২১ মে ২০২৬, দুপুর ১০:১৬ সময়
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকদের কপালে চিন্তার ভাঁজ

আসন্ন ফিফা বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রের হোটেল মালিকদের যে বিপুল আয়ের প্রত্যাশা ছিল, তা বড় ধরনের ধাক্কা খেয়েছে। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক এক ‘হোটেল আউটলুক রিপোর্ট’ অনুযায়ী, আয়োজক শহরগুলোতে হোটেল বুকিংয়ের হার প্রত্যাশার তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে যে পর্যায়ের ভ্রমণ ও পর্যটক আগমন আশা করা হয়েছিল, বাস্তবে সেই চাহিদা এখনো বুকিংয়ে রূপ নেয়নি। ফলে যুক্তরাষ্ট্রের হোটেল শিল্পে শুরু হয়েছে নতুন দুশ্চিন্তা।


আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো এবং সিয়াটলসহ প্রধান আয়োজক শহরগুলোর হোটেল মালিকদের ওপর চালানো জরিপে দেখা গেছে, প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী যে আন্তর্জাতিক চাহিদা আশা করা হয়েছিল, তা এখনো বাস্তবে দেখা যাচ্ছে না। বরং অনেক জায়গায় দেশীয় পর্যটকদের বুকিংই বেশি লক্ষ্য করা যাচ্ছে।


জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, বর্তমান বুকিং হার আগের অনুমানের চেয়ে অনেক কম। হোটেল মালিকদের মতে, ফিফার পক্ষ থেকে আগাম রুম ব্লকিং এবং পরবর্তীতে কিছু বুকিং বাতিল হওয়ায় বাজারে একটি কৃত্রিম চাহিদা তৈরি হয়েছিল, যা এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। চাহিদা কমে যাওয়ার পেছনে আরও কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের জন্য ভিসা জটিলতা, ভ্রমণ ব্যয়ের বৃদ্ধি এবং আন্তর্জাতিক দর্শনার্থীদের অনিশ্চিত আগমন পরিস্থিতি।


সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে কানসাস সিটিতে। জরিপ অনুযায়ী, সেখানে ৮৫ থেকে ৯০ শতাংশ হোটেল মালিক জানিয়েছেন, বুকিংয়ের হার সাধারণ মৌসুমের তুলনায়ও নিচে নেমে গেছে। হিউস্টনের ‘ওয়ান্ডারস্টে বুটিক হোটেল’-এর মালিক ডেইড্রে ম্যাথিস জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে যে ব্যাপক ব্যবসার আশা করা হয়েছিল, বাস্তব চিত্র তার বিপরীত। তিনি বলেন, বর্তমানে তার হোটেলের দখল মাত্র ৪৫ শতাংশ, যেখানে গত বছর একই সময়ে তা ছিল প্রায় ৭০ শতাংশ।


তিনি আরও জানান, বছরের শুরু থেকেই প্রত্যাশিত বুকিং না পাওয়ায় তারা বিস্মিত হয়েছেন। বিশ্বকাপ ঘিরে যে বড় ধরনের পর্যটক ঢল আসার কথা ছিল, তা এখনো বাস্তবে দেখা যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন