ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিনে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে পাকিস্তান। ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে
  • আপলোড সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২০ মে ২০২৬, সকাল ৯:৫০ সময়
ইতিহাস গড়ার অপেক্ষায় বাংলাদেশ

সিলেট টেস্টের চতুর্থ দিনে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে পাকিস্তান। ৪৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে সফরকারীরা ১৬২ রানে ৫ উইকেট হারালেও এরপর রিজওয়ান ও সালমান আগার জুটি ম্যাচে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। তবে শেষ বিকেলে তাইজুল ইসলামের আঘাতে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় বাংলাদেশ। দিনের শুরুতেই পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ ফজলকে মাত্র ৬ রানে ফেরান নাহিদ রানা। এরপর আজান আওয়াইসকে এলবিডব্লিউ করে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর বাবর আজম ও অধিনায়ক শান মাসুদ ৯২ রানের জুটি গড়ে ইনিংস স্থির করার চেষ্টা করেন। বাবর ৩ রান দূরে হাফ সেঞ্চুরি মিস করেন, আর মাসুদ ৭১ রান করে আউট হন।


পঞ্চম উইকেট হারানোর পর রিজওয়ান ও সালমান আগা ১৩৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে দলীয় ৩০০ রানের কাছাকাছি গিয়ে সালমান আগা আউট হলে সেই জুটি ভেঙে যায়। এরপর দ্রুত আরও একটি উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১২১ রান, হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট। অপর প্রান্তে ৭৫ রানে অপরাজিত আছেন মোহাম্মদ রিজওয়ান।


বাংলাদেশের পক্ষে স্পিনে সবচেয়ে সফল ছিলেন তাইজুল ইসলাম, যিনি গুরুত্বপূর্ণ সময়ে একাধিক উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন। পেসার নাহিদ রানাও শুরুতেই আঘাত হেনে দলকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান। দিন শেষে বাংলাদেশের বোলিং কোচ শন টেইট বলেন, দুই দলই ভালো ক্রিকেট খেলেছে, তবে শেষ দিনে পাকিস্তানকে অলআউট করার লক্ষ্য নিয়েই নামবে বাংলাদেশ। তিনি আরও বলেন, বর্তমান দল ভালো করছে, তবে বিদেশের কন্ডিশনে আসল পরীক্ষা হবে আগামী সিরিজগুলোতে।


আজ পঞ্চম দিনে জয় পেলেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা