ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি সম্পদ চুরির সময় মালামালসহ ইউপি চেয়ারম্যান আটক মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা দিল পাকিস্তানে তৈরি ‘টেসলা’ আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরে যত রেকর্ড ও অর্জন অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর জেলগেটে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে জিজ্ঞাসাবাদ শুরু গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিএনপি জনগণের ভালোবাসার প্রতিদান দিতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

চাঁদপুরে মাধ্যমিকের নতুন বই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে

আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসব করার লক্ষে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে চাঁদপুর জেলা
  • আপলোড সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৫৫ সময়
  • আপডেট সময় : ৫ ডিসেম্বর ২০২৩, দুপুর ৪:৫৫ সময়
চাঁদপুরে মাধ্যমিকের নতুন বই যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ছবি : সংগৃহীত
আগামী ২০২৪ সালের ১ জানুয়ারি বই উৎসব করার লক্ষে মাধ্যমিক স্তরের নতুন বই আসতে শুরু করেছে চাঁদপুর জেলা সদরে।

ইতোপূর্বে জেলার ৮ উপজেলায় সরকারি-বেসরকারি মাধ্যমিক, মাদ্রাসা, ভোকেশনাল ও এবতেদায়ি ৫১৭ শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক স্তরে ৩৭ লাখ ৯৭ হাজার ২২২ কপি বইয়ের বরাদ্দ হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল থেকে সদরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বই বিতরণ শুরু হয়েছে। শহরের সরকারি টেকনিক্যাল স্কুল সংলগ্ন সংরক্ষণাগার থেকে এসব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. ইসমাইল জানান, এ বছর চাঁদপুর সদর উপজেলায় মাধ্যমিক স্তরের ৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হবে। আজকেই প্রথম বিতরণ করা শুরু হলো। সদরে ৫৩টি মাধ্যমিক স্কুল ও ৩০টি মাদ্রাসা। বইয়ের চাহিদা রয়েছে প্রায় সোয়া ৬লাখ। ২০২৩ সালে বিতরণ করা হয় ৭লাখ বই।

শহরের আল-আমিন একাডেমী স্কুল এ- কলেজের একাধিক শিক্ষক বই নিতে এসেছেন। তারা জানান, আমরা ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণীর সকল বই পেয়েছি। অষ্টম শ্রেণীর পেয়েছি ৭টি বই। বাকী বই এখনো আসেনি। নবম শ্রেণীর জন্য নতুন কারিকুলামের বই আসবে।

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ জানান, জেলার ২৮৪ টি নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ হতে নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বই আসতে শুরু করেছে। এসব বই স্ব স্ব উপজেলা সংরক্ষণাগারে আসতে শুরু করেছে এবং নির্ধারিত সময় পৌঁছাবে। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৪ হাজার ৯শ’ ৫৫ কপি বইয়ের চাহিদা রয়েছে।

কারিগরি প্রতিষ্ঠানের জন্য ২৬ হাজার ৭৬৫ কপি বইয়ের প্রয়োজনে এর চাহিদা প্রেরণ করা হয়েছে। ১ জানুয়ারি বই উৎসব করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা অব্যাহত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা