ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এবি পার্টি অন্যের মাধ্যমে দোয়া করানো কতটা সঠিক? শায়খ আহমাদুল্লাহর ব্যাখ্যা ‘আমি আওয়ামী লীগের না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান স্বর্ণের দাম কমবে না বাড়বে, কী বলছে পূর্বাভাস? বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ বিমানবন্দরের ঘটনায় জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ডে শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী ১০ বছর পর ভারতে ভিনি, ব্রাজিল দলে ৭ পরিবর্তনের আভাস মাল্টার দাম কেজিতে ৫২০ টাকা, ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচিতে নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী,
  • আপলোড সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ১৯ মে ২০২৬, দুপুর ১০:২১ সময়
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচিতে নিম্নমানের ও পচা খাবার সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, কোথাও পচা বা কাঁচা কলা, নিম্নমানের বানরুটি এবং দুর্গন্ধযুক্ত সেদ্ধ ডিম বিতরণ করা হচ্ছে, যা খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাও বাড়ছে। এ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা ও মান তদারকি জোরদার করতে বিদ্যালয় পর্যায়ে পাঁচ সদস্যবিশিষ্ট ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই কমিটিতে থাকবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক (মা)।


মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রকল্প বাস্তবায়ন ও খাদ্য সরবরাহ ব্যবস্থার মান নিয়ন্ত্রণ নিয়ে একাধিক নির্দেশনাও দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, মিড-ডে মিল কর্মসূচিতে অনুমোদিত প্যাকেজিং ও নির্ধারিত মান কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের বা মেয়াদোত্তীর্ণ খাবার গ্রহণ বা বিতরণ করা যাবে না। পাশাপাশি খাদ্য সরবরাহের আগে প্রতিটি পণ্যের মান, প্যাকেটের অক্ষত অবস্থা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।


বানরুটি, ডিম, কলা, দুধ ও বিস্কুটসহ সব খাদ্যসামগ্রী গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।


সূত্র: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা