ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব ও দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা ১ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার ঘোষণা দিল সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের এম ক্যাপিটাল তারকা হওয়ার স্বপ্নে নিজের নামই ছেঁটে ফেলেন ইধিকা পাল এন্টারপ্রেনিয়ার মিডল ইস্টের আন্তর্জাতিক পুরস্কার পেল ফান্ডেডনেক্সট বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী চীনের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত বাংলাদেশ হারের পর লিটন বললেন, ‘আমরা অনেক দিন রুমে বসে ছিলাম’ বিএনপির পায়ের নিচে আর মাটি নাই: ডাকসু ভিপি পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক
  • আপলোড সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৬, দুপুর ১০:১৩ সময়
পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় ৭ পাসপোর্টসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তির কাছ থেকে দুইটি কূটনৈতিক (ডিপ্লোমেটিক) পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।


তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাবেক ওই কূটনীতিককে অধিকতর তদন্তের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করেন স্থানীয়রা। পরে বিষয়টি পাটগ্রাম থানা পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


সাব্বির বিন শামস দীর্ঘদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। তিনি বিভিন্ন সময়ে বিদেশে বাংলাদেশ মিশনেও কাজ করেছেন। পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০০ পদে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত