ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান পাটওয়ারী’, দাবি মেঘনা আলমের অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন মাশরাফি বাফুফের সঙ্গে কোচের পরিকল্পনা মিলছে না রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়ন বৈধ গাইবান্ধায় দ্বিগুন দামে চারা কিনে ধান রোপন করছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ‘এটাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়’ ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

বৃষ্টির শঙ্কা নিয়ে আজ মাঠে গড়াচ্ছে সিলেট টেস্ট

আজ সকাল ১০টায় শুরু হচ্ছে সিলেট টেস্ট, যেখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয়
  • আপলোড সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৬ মে ২০২৬, সকাল ৯:৪২ সময়
বৃষ্টির শঙ্কা নিয়ে আজ মাঠে গড়াচ্ছে সিলেট টেস্ট

আজ সকাল ১০টায় শুরু হচ্ছে সিলেট টেস্ট, যেখানে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ার সুযোগ সামনে নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। সিরিজ নির্ধারণী এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গত মিরপুর টেস্টে সফরকারীদের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসই এবার কাজে লাগাতে চায় লাল-সবুজের দল।


তবে ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী, প্রথম দিনে বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ, দ্বিতীয় দিনে ৯০ শতাংশ, তৃতীয় ও চতুর্থ দিনে ৬০ শতাংশ এবং পঞ্চম দিনে ৯০ শতাংশ পর্যন্ত বৃষ্টির শঙ্কা রয়েছে। ম্যাচপূর্ব অনুশীলনে সক্রিয় ছিলেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ এবং নাহিদ রানাসহ দলের অন্যান্য সদস্যরা। তবে বৃষ্টির কারণে পাকিস্তান দলকে ইনডোর অনুশীলন করতে হয়। সংবাদ সম্মেলনে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম বলেন, সিলেটের আবহাওয়া বর্ষাকালীন হলেও ড্রেনেজ সিস্টেম ভালো থাকায় ম্যাচ চালিয়ে নেওয়া সম্ভব। তিনি আরও জানান, এখানে উইকেট, হোটেল ও অন্যান্য সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানের।


সিলেট টেস্টে উইকেট নিয়েও আলোচনা চলছে। সবুজ ঘাসযুক্ত স্পোর্টিং উইকেট তৈরির পেছনে আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ আগামী আগস্টে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ খেলতে যাবে। মুশফিক বলেন, দীর্ঘ ক্যারিয়ারে এটি তার জন্য নতুন চ্যালেঞ্জ এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি রোমাঞ্চিত।


অধিনায়ক শান্তর প্রশংসা করে মুশফিক বলেন, শান্ত ধারাবাহিকভাবে দায়িত্বশীল ব্যাটিং করছে এবং দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, যা দলের জন্য ইতিবাচক উদাহরণ। বর্তমান দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মুশফিক আরও বলেন, গত কয়েক বছরে বাংলাদেশ দল ধারাবাহিক পারফরম্যান্সে অনেক উন্নতি করেছে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। সবমিলিয়ে বৃষ্টি ও উইকেটের চ্যালেঞ্জের মাঝেই সিলেট টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান