ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

দুবাইয়ে টি-টেন ক্রিকেট লীগে টাইগার দলপতি সাকিব

টাইগার দলপতির এবারের সফর দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্ভোধন কিংবা খেলা জন্য নয়। দেশটির রাজধানী আবুধাবিতে চলমান টি-টেন ক্রিকেট
  • আপলোড সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
  • আপডেট সময় : ৩ ডিসেম্বর ২০২৩, দুপুর ১১:৩৬ সময়
দুবাইয়ে টি-টেন ক্রিকেট লীগে টাইগার দলপতি সাকিব ছবি : সংগৃহীত
টাইগার দলপতির এবারের সফর দুবাইয়ে স্বর্ণ দোকান উদ্ভোধন কিংবা খেলা জন্য নয়। দেশটির রাজধানী আবুধাবিতে চলমান টি-টেন ক্রিকেট লীগে বাংলা টাইগার্স দলের সঙ্গে ফটোশুট ও স্পন্সরশীপ কাজের জন্য শনিবার (৩ ডিসেম্বর) স্থানীয় সময় রাতে দুবাইয়ে পৌঁছেছেন সাকিব। সংক্ষিপ্ত সফরে কয়েকদিন এখানে থাকার কথা রয়েছে।

বিশ্বকাপে ব্যর্থতা টাইগার দলপতিকে কতটা ভোগাচ্ছে তা স্পষ্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে আওয়ামীলীগ এর মনোনয়ন পাওয়ায় নির্বাচনী প্রচারণায় সময় কাটছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

বিশ্বকাপে গ্রুপপর্বে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পাওয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলছেন না টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আসন্ন কিউই সফরেও যাওয়া হচ্ছে না তার।
 
চোটের কারণে আবুধাবি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের গত আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলা সাকিবকে পাচ্ছে না দলটি। তবে দলের সঙ্গে ফটোশুটের জন্য দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। ওয়ানডে বিশ্বকাপে পাওয়া আঙুলে চোটের কারণে ঠিক কতদিন টাইগার দলপতিকে মাঠের বাইরে থাকতে হয় তা এখনো নিশ্চিত নয়। তবে দ্বাদশ জাতীয় নির্বাচনী ব্যস্ততার কারণে আসন্ন নিউজিল্যান্ড সফরে টাইগার শিবিরে থাকছেন না নিয়মিত অধিনায়ক সাকিব।

উল্লেখ্য, টি-টেন টুর্নামেন্টের গত আসরের পর এবারের আসরেও সাকিবকে দলে বেড়িয়েছিলো বাংলা টাইগার্স। আবুধাবিতে (২৮ নভেম্বর) থেকে শুরু হওয়া টুর্নামেন্টে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে এক জয়ের বিপরীতে এক হার দেখেছে দলটি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’