ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

লোকালয়ে লাফিয়ে বেড়াচ্ছে বিশাল এক হনুমান

পাবনার বেড়া উপজেলায় দীর্ঘদিন পর আবারও লোকালয়ে একটি হনুমানের দেখা মিলেছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে
  • আপলোড সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ১৪ মে ২০২৬, সকাল ৯:৫৩ সময়
লোকালয়ে লাফিয়ে বেড়াচ্ছে বিশাল এক হনুমান

পাবনার বেড়া উপজেলায় দীর্ঘদিন পর আবারও লোকালয়ে একটি হনুমানের দেখা মিলেছে। বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজ মাঠে প্রাণীটিকে দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহল ও ভিড়ের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, যশোর বা চুয়াডাঙ্গা অঞ্চল থেকে কোনো কলাবাহী ট্রাকের সঙ্গে প্রাণীটি অজান্তেই ওই এলাকায় চলে এসেছে। হঠাৎ লোকালয়ে বন্যপ্রাণীর উপস্থিতিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দেখতে ভিড় করেন এবং অনেকেই ছবি ও ভিডিও ধারণ করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কয়েকজন শিক্ষার্থী কলেজের পাশের একটি গাছের ডালে হনুমানটিকে দেখতে পান। পরে খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ সেখানে জড়ো হতে শুরু করে। প্রাণীটি কিছু সময় গাছে বসে থাকার পর এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে ঘুরে বেড়ায় এবং মাঝে মাঝে মানুষের উপস্থিতি বুঝে সতর্ক আচরণ করে। স্থানীয়দের বর্ণনায়, হনুমানটি আকারে তুলনামূলক বড় এবং শক্তিশালী ছিল। এর লেজও ছিল অস্বাভাবিকভাবে লম্বা বলে জানিয়েছেন অনেকে।


কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, প্রথমে তারা ভয় পেলেও পরে বুঝতে পারেন প্রাণীটি কাউকে আক্রমণ করছে না। পরে দূর থেকে সবাই এটি পর্যবেক্ষণ করেন। স্থানীয়রা বলছেন, একসময় গ্রামাঞ্চলে মাঝেমধ্যে হনুমান দেখা গেলেও বনাঞ্চল কমে যাওয়ায় এখন এ ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি অনেক কমে গেছে। খাদ্য সংকট ও আবাসস্থল হ্রাসের কারণে প্রাণীটি লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।


মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মেহেদী হাসান বলেন, বন উজাড় ও খাদ্যের অভাবে বন্যপ্রাণীরা মাঝে মাঝে লোকালয়ে চলে আসে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রাণীটিকে উত্ত্যক্ত না করলে এটি সাধারণত নিজে থেকেই নিরাপদ স্থানে চলে যায়। বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, সম্ভবত কলাবাহী কোনো ট্রাকের সঙ্গে অন্য অঞ্চল থেকে হনুমানটি এখানে এসেছে। তিনি জানান, এটি সাধারণত নিরীহ প্রাণী এবং কেউ বিরক্ত না করলে মানুষের ক্ষতি করে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার